প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য

ইউনিসেফ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা। বিশ্বের ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে আমরা শিশুদের অধিকার রক্ষা এবং তাদের বেঁচে থাকা, সুস্থভাবে বেড়ে ওঠা ও সম্ভাবনা বিকাশে কাজ করি।

ইউনিসেফ ১৯৫২ সাল থেকে বাংলাদেশ সরকার, বিভিন্ন সম্প্রদায় ও অংশীদারদের সঙ্গে মিলে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন, সহিংসতা ও ক্ষতি থেকে সুরক্ষা এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে যেসব শিশুর কাছে পৌঁছানো সবচেয়ে কঠিন, তাদের কাছে প্রয়োজনীয় সেবা ও সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ করি।

নিয়ম ও শর্তাবলি

বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।