প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য

টিএমএসএস লাভের জন্য নয়, জনকল্যাণমূলক সংস্থা। টিএমএসএস-এর মাধ্যমে উন্নয়ন কার্যক্রম যা করা হয় তার উদ্বৃত্ত দ্বারা দাতার উপর নির্ভরশীলতা হ্রাস করা হয়। টিএমএসএস-এর যে সমস্ত জনকল্যাণ তথা দাতব্য কার্যক্রম যথা: i) ১০০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ii) ২৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, iii) ৫০ শয্যা বিশিষ্ট ক্যাথ ল্যাব, iv) ৫০ শয্যা বিশিষ্ট কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন কেন্দ্র, v) বিশ্বখ্যাত ডায়াগনস্টিক সেন্টার, vi) বাংলাদেশের মধ্যে একমাত্র বায়োমলিকুলার ল্যাব, vii) বাংলাদেশের মধ্যে একমাত্র টমো রবোটিক থেরাপি, viii) প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসার জন্য দুই শতাধিক স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র, ix) ১০ শয্যা বিশিষ্ট ৪টি আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সম্বলিত ফিল্ড হাসপাতাল, x) টিএমএসএস-এর অর্ধ লক্ষাধিক সমিতির স্যাটেলাইট স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র; এসবগুলোতেই ভর্তুকি দিতে হয়। ভর্তুকির জন্যই সামর্থ্যবান দাতার নিকট থেকে দান-অনুদান সংগ্রহ করা হয়। অত্যাধুনিক কর্পোরেট জটিল চিকিৎসার ক্ষেত্রে বিত্তবান রোগীর পরিবার থেকে চিকিৎসার প্রকৃত ব্যয় অপেক্ষা সামান্য পরিমাণ বেশি চার্জ করা হয়, যা দ্বারা হতদরিদ্র, অতিদরিদ্র, অসামর্থ্যবান রোগী এবং এতিম-অনাথ-প্রতিবন্ধী-প্রবীণদেরকে পুনর্বাসন এবং প্রতিপালন করা হয়।

টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স - এ i) ০৭ প্রকার মাদ্রাসা, ii) এতিমখানা, iii) লিল্লাহ বোর্ডিং, iv) প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র, v) বিধবা প্রাধান্য প্রবীণ নিবাস, vi) জীবিকায়নের বিভিন্ন প্রশিক্ষণ, এবং vii) ধর্ম প্রচার তথা নৈতিক শিক্ষা কার্যক্রম। আপনাদের দানে এই সমস্ত দাতব্য কার্যক্রমগুলো চলে, চলবে। তাই মুক্ত হস্তে দান করুন।

টিএমএসএস-এর রুপকল্প/ভিশন- “হাস্যোজ্জ্বল নারী সমাজ”। সৎ, সরলা, অবলা, মায়াময়ী, কষ্ট সহিষ্ণু মহিলাগণ পরিবার, আত্মীয়-স্বজন এবং সমাজকে বাদ দিয়ে হাসে না, তাদের মুখ হাস্যোজ্জ্বল হয় না। তাই ভিশন চেতনায় টিএমএসএস নারী সংগঠন হওয়া সত্ত্বেও জেন্ডার নিউট্রালিটি এর সাথে কো-কার্যক্রম করে থাকে।

বিশেষ দ্রষ্টব্য- যেকোনো ব্যক্তি বিশেষ করে দাতা ব্যক্তিত্ব সমগ্র টিএমএসএস অথবা স্বীয় চাহিদা মোতাবেক অংশবিশেষ অডিট, অনুসন্ধান করার অধিকারী।

নিয়ম ও শর্তাবলি

বিকাশ-এর মাধ্যমে আপনার প্রদানকৃত অনুদান প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমা হবে। বিকাশ এখানে শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। প্রাপক প্রতিষ্ঠান-এর তহবিলে জমাকৃত অর্থের ব্যয় সংক্রান্ত বিষয়ে বিকাশ কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রাপক প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত, উল্লিখিত তথ্য সংক্রান্ত সকল দায়ভার উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।